জাকির হোসেনের নিয়োগ বাতিল, ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

DSJ Web Photo July 6 2026 DeputyGovernor
ডিএসজে কোলাজ

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আনিছুর রহমান। তাঁকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর নিয়োগ বাতিল করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আনিছুর রহমানকে তাঁর বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিত রাখার শর্তে ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আনিছুর রহমান বর্তমান ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

এর আগে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জাকির হোসেন চৌধুরীকে তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তবে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই নিয়োগ বাতিল করে আনিছুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা আনিছুর রহমান এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর এবার তিনি ডেপুটি গভর্নরের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

Share this article

আপনারা চাইলে কাস্টম বিজ্ঞাপন এইখানে দিতে পারেন
বিজ্ঞাপনের ছবি বা ভিডিও সাইজ ৩৩৬x২৮০ পিক্সাল হতে হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top