প্রকল্প শুরুতে বিলম্ব, তহবিল ছাড়ে জটিলতা ও নানা দুর্বলতার কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এডিপি বাস্তবায়ন হয়েছে, ১১ দশমিক ৭৫ শতাংশ, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে নিম্ন। বাস্তবায়ন হার কমে যাওয়ায় উন্নয়ন কর্মসূচির বাজেট ৩০ হাজার কোটি টাকা কমিয়ে দিচ্ছে সরকার।
সোমবার (১৫ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
চলতি অর্থবছর (২০২৫-২৬) সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বরাদ্দ ২ লাখ ৩৮ হাজার কোটি টাকার বেশি। প্রথম পাঁচ মাসে খরচ হয়েছে মাত্র ২৮ হাজার ৪৩ কোটি টাকা। ২০২৪-২০২৫ অর্থবছরের একই সময়ে এই হার ছিল ১২ দশমিক ২৯ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে করুণ অবস্থা স্বাস্থ্যের দুই বিভাগে। পাঁচ মাসে স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ মাত্র ১.৮১ শতাংশ আর স্বাস্থ্যসেবা বিভাগ বাস্তবায়ন করেছে ৩.৯২ শতাংশ। আগের অর্থবছরের মতোই এবারও তা তলানিতে। একই অবস্থা অন্যান্য বিভাগেও।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ মাসিক ইকোনমিক আপডেটে জানিয়েছে, এডিপি বাস্তবায়নে ধীরগতি স্পষ্ট। এই প্রবৃদ্ধিকে প্রকৃত উন্নতি বলা যাচ্ছে না। বরং প্রকল্প শুরুর বিলম্ব, তহবিল ছাড়ে জটিলতা এবং বাস্তবায়ন সক্ষমতার দুর্বলতা আগের মতোই বহাল রয়েছে। এর ফলে অর্থনীতির বিনিয়োগ চক্রে গভীর প্রভাব পড়ছে: নতুন প্রকল্প কমে যাচ্ছে, কর্মসংস্থান কমছে এবং উৎপাদন সম্প্রসারণ থমকে আছে।
আইএমইডির তথ্য বিশ্লেষণে দেখা যায়, একক মাস হিসাবে নভেম্বরে খরচ হয়েছে ৮ হাজার ১৬৫ কোটি টাকা। একক মাস হিসাবে খরচ হয়েছে ৩ দশমিক ৪২ শতাংশ। এটিও গত অর্থবছরের ৪ দশমিক ৪০ শতাংশের তুলনায় অনেক কম।
এ অর্থবছরে ১ হাজার ১৯৮টি প্রকল্প চলমান রয়েছে, যার মধ্যে ১ হাজার ১৫টি বিনিয়োগ প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন থেকে গত পাঁচ মাসে খরচ হয়েছে, ১৫ হাজার ৬১৪ কোটি টাকা। বিদেশি ঋণ থেকে খরচ হয়েছে, ১০ হাজার ৭৯৪ কোটি টাকা। মন্ত্রণালয়গুলোর নিজস্ব অর্থায়ন হয়েছে, ১,৬৩৬ কোটি টাকা।
চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে সবচেয়ে বেশি ৭ হাজার ২০২ কোটি টাকা অর্থ খরচ করেছে স্থানীয়সরকার বিভাগ। দ্বিতীয় সর্বোচ্চ ৩,২২৮ কোটি টাকা খরচ করেছে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়।
এছাড়া বিদ্যুৎবিভাগ ২,৪৯৬ কোটি টাকা, সড়ক মহাসড়ক বিভাগ ২ হাজার ৩৮০ কোটি টাকা, পানিসম্পদ মন্ত্রণালয় ১ হাজার ৬৫১ কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা ৮০৭ কোটি টাকা। মাত্র ৮৬ কোটি টাকা খরচ করেছে স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ আর ২৯৩ কোটি টাকা খরচ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ।
আগের অর্থবছরের শেষে এডিপি বাস্তবায়ন হয়েছিল, ৬৮ শতাংশ। এডিপি বাস্তবায়নের বেহাল দশা নিয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, গত (২০২৪-২০২৫) অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল সবচেয়ে কম। তাই, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে; বাস্তবায়নের হার বাড়াতে বিশেষ নজরদারি চলছে।
এদিকে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে এবার কাঁটছাট হচ্ছে, ৩০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) দুই লাখ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সরকারের অর্থায়ন বা স্থানীয় মুদ্রায় বরাদ্দ দেওয়া হয়, ১ লাখ ২৮ হাজার কোটি টাকা আর বৈদেশিক সহায়তা প্রকল্প ঋণ বা অনুদান ধরা হয়, ৭২ হাজার কোটি টাকা।
বরাবরের মতো এবারও বড় কাটছাঁট হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্যখাতে। তবে এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে যোগাযোগখাত। স্বাস্থ্যখাতে কাটছাঁট হচ্ছে ৮,১৫৫ কোটি টাকা, শিক্ষায় ৯,৯৩০ কোটি টাকা এবং পরিবহন ও যোগাযোগখাতে কাটছাঁট হচ্ছে, ২০ হাজার ৩৪৮ কোটি টাকা। এর ফলে মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, রেল আধুনিকায়ন ও সড়ক সম্প্রসারণের মতো বড় প্রকল্পগুলোর অগ্রগতি শ্লথ হতে পারে। ইতোমধ্যে, সংস্থাগুলোকে অগ্রাধিকারভিত্তিতে কাজ এগিয়ে নিতে এবং জরুরি নয় এমন অংশ স্থগিত করতে বলা হয়েছে।
এডিপি বাস্তবায়নে দশকের সর্বনিম্ন রেকর্ড!
- অর্থনীতি, অর্থনীতি পুনরুদ্ধার, অর্থনৈতিক প্রবৃদ্ধি, আইএমইডি প্রতিবেদন, উন্নয়ন প্রকল্প বিলম্ব, উন্নয়ন বাজেট, উন্নয়ন ব্যর্থতা, এক্সপ্রেসওয়ে প্রকল্প, এডিপি কাটছাঁট, এডিপি বাস্তবায়ন, কর্মসংস্থান সংকট, জুলাই-নভেম্বর এডিপি, পরিকল্পনা কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয়, পরিবহন ও যোগাযোগ খাত, বাজেট সংকোচন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, বাংলাদেশ, বিদেশি ঋণ, মেট্রোরেল প্রকল্প, শিক্ষা খাতে বরাদ্দ, সরকারি বিনিয়োগ, স্বাস্থ্যখাতে বরাদ্দ
Share this article
সর্বশেষ খবর

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের টার্গেট সরকারের
ফেব্রুয়ারি ২০, ২০২৬

পরিবহন সেক্টরে কী করতে চাইছেন মন্ত্রী রবিউল?
ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সিটি ব্যাংকের অন্দরমহলে ‘লুটপাটের উৎসব’
ফেব্রুয়ারি ১৯, ২০২৬

৪২টি মেগা প্রকল্প: ৪০% বরাদ্দ গায়েব, ব্যয় বৃদ্ধি ৪০০% পর্যন্ত
ফেব্রুয়ারি ১৮, ২০২৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে হার্ডলাইনে নতুন সরকার
ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বসুন্ধরা-ন্যাশনাল ব্যাংকের আঁতাতে লোপাট ১,৩২৫ কোটি!
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
আপনারা চাইলে কাস্টম বিজ্ঞাপন এইখানে দিতে পারেন
বিজ্ঞাপনের ছবি বা ভিডিও সাইজ ৩৩৬x২৮০ পিক্সাল হতে হবে
বিশেষ ক্যাটাগরিসমুহ
More News

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের টার্গেট সরকারের
ফেব্রুয়ারি ২০, ২০২৬

পরিবহন সেক্টরে কী করতে চাইছেন মন্ত্রী রবিউল?
ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সিটি ব্যাংকের অন্দরমহলে ‘লুটপাটের উৎসব’
ফেব্রুয়ারি ১৯, ২০২৬

৪২টি মেগা প্রকল্প: ৪০% বরাদ্দ গায়েব, ব্যয় বৃদ্ধি ৪০০% পর্যন্ত
ফেব্রুয়ারি ১৮, ২০২৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে হার্ডলাইনে নতুন সরকার
ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বসুন্ধরা-ন্যাশনাল ব্যাংকের আঁতাতে লোপাট ১,৩২৫ কোটি!
ফেব্রুয়ারি ১৮, ২০২৬

‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির মিশনে নয়া অর্থমন্ত্রী
ফেব্রুয়ারি ১৮, ২০২৬

এলডিসি উত্তরণ পেছাতে সক্রিয় নতুন সরকার
ফেব্রুয়ারি ১৮, ২০২৬