শিল্প উদ্যোক্তাদের জন্য সুখবর। মূলধনী পণ্য আমদানির বিধি শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদন ছাড়াই সরাসরি তিন বছরের জন্য বিদেশি ঋণ নিয়ে প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানি করতে পারবেন।
বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নতুন এই নিয়মে শিল্পখাতের আমদানি প্রক্রিয়া ব্যাপকভাবে সহজ হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
নির্দেশনা অনুযায়ী, বিডার বৈদেশিক ঋণ কমিটির এক সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করেই এই শিল্পবান্ধব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন শিল্প উদ্যোক্তারা শুধু নতুন যন্ত্রপাতি আমদানির জন্য এই দীর্ঘমেয়াদী ক্রেডিট সুবিধা পেতেন। নতুন নিয়মে জাহাজ, সরঞ্জাম, যন্ত্রপাতিসহ বিভিন্ন ধরনের মূলধনী পন্য তিন বছর মেয়াদে কিস্তিতে আমদানি করা যাবে। বিদেশি সরবরাহকারী বা ব্যাংক থেকেই এই ঋণ সুবিধা নেওয়া যাবে।
শিল্প উদ্যোক্তারা এই সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এতে আমদানির জটিল প্রক্রিয়া অনেকটাই কমে যাবে। ব্যবসায়ীরা সহজেই তাদের প্রয়োজনীয় মূলধনী পণ্য সময়মতো সংগ্রহ করতে পারবেন, যা উৎপাদন বাড়াতে সহায়ক হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্ত দেশের শিল্প ও উৎপাদন খাতের গতিশীলতা বাড়াবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নতুন বিনিয়োগকে উৎসাহিত করবে।
বিডার অনুমতি ছাড়াই বিদেশি ঋণে আনা যাবে মূলধনী যন্ত্রপাতি
Share this article
সর্বশেষ খবর

৬ বিলিয়ন ডলারের বাজার, তবু আমদানিনির্ভর রাসায়নিক শিল্প
জুলাই ২৫, ২০২৬


করের চাপ, অবৈধ সিগারেট নাকি ক্রেতার বদলে যাওয়া অভ্যাস?
জুলাই ২৫, ২০২৬

সাধারণ মানুষের টাকায় ব্যাংক, বড় খেলাপিদের দখলে ঋণ
জুলাই ২৩, ২০২৬

হুন্ডির দাপট ভাঙতে আসছে যে পেমেন্ট সিস্টেম
জুলাই ২৩, ২০২৬

বিদেশি বিনিয়োগ টানতে এবার কী করছে সরকার?
জুলাই ২৩, ২০২৬
আপনারা চাইলে কাস্টম বিজ্ঞাপন এইখানে দিতে পারেন
বিজ্ঞাপনের ছবি বা ভিডিও সাইজ ৩৩৬x২৮০ পিক্সাল হতে হবে
বিশেষ ক্যাটাগরিসমুহ
More News

৬ বিলিয়ন ডলারের বাজার, তবু আমদানিনির্ভর রাসায়নিক শিল্প
জুলাই ২৫, ২০২৬


করের চাপ, অবৈধ সিগারেট নাকি ক্রেতার বদলে যাওয়া অভ্যাস?
জুলাই ২৫, ২০২৬

সাধারণ মানুষের টাকায় ব্যাংক, বড় খেলাপিদের দখলে ঋণ
জুলাই ২৩, ২০২৬

হুন্ডির দাপট ভাঙতে আসছে যে পেমেন্ট সিস্টেম
জুলাই ২৩, ২০২৬

বিদেশি বিনিয়োগ টানতে এবার কী করছে সরকার?
জুলাই ২৩, ২০২৬


পোশাক-টেক্সটাইল শিল্পে সংকট, গঠন হলো উচ্চপর্যায়ের কমিটি
জুলাই ২২, ২০২৬