বিশেষ অর্জনেও ব্যাংক কর্মকর্তাদের জন্য ‘উৎসাহ বোনাস’

ডিএসজে
ডিএসজে

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য শর্তসাপেক্ষে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ ‘উৎসাহ বোনাস’ (ইনসেনটিভ বোনাস) দেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ব্যাংক নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলেও বিশেষ কোনো অর্জন বিবেচনায় পরিচালনা পর্ষদ এই বোনাস দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

এর আগে ২০২৫ সালের ৯ ডিসেম্বর জারি করা এক সার্কুলারে (বিআরপিডি সার্কুলার নং-১২) ব্যাংক কর্মকর্তাদের উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রে কিছু কঠোর শর্ত পরিপালনের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নতুন নির্দেশনায় সেই শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। বলা হয়েছে, সংশ্লিষ্ট বছরে আগের শর্ত অনুযায়ী উৎসাহ বোনাস প্রাপ্য না হলেও, সংশ্লিষ্ট বছরে ব্যাংক-কোম্পানির বিশেষ কোনো অর্জন বিবেচনায় পরিচালনা পর্ষদ সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবে।

তবে এই বোনাস দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে তিনটি বাধ্যতামূলক শর্ত পূরণ করতে হবে। প্রথমত, সংশ্লিষ্ট বছরে ব্যাংকটিকে অবশ্যই নিট পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) অর্জন করতে হবে। দ্বিতীয়ত, আগের বছরের তুলনায় ব্যাংকের রেগুলেটরি মূলধন কোনোভাবেই কমতে পারবে না। তবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত বিলম্বিত সঞ্চিতি (ডিফার্ড প্রভিশন) সংক্রান্ত সমন্বয় এর বাইরে থাকবে। তৃতীয়ত, বোনাস দিতে ইচ্ছুক ব্যাংকটি নতুন করে কোনো ধরনের সঞ্চিতি বিলম্বকরণ সুবিধার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করতে পারবে না।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের মুখে ব্যাংক কর্মকর্তাদের কর্মস্পৃহা বাড়াতে এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

Share this article

আপনারা চাইলে কাস্টম বিজ্ঞাপন এইখানে দিতে পারেন
বিজ্ঞাপনের ছবি বা ভিডিও সাইজ ৩৩৬x২৮০ পিক্সাল হতে হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top