ঢাকা স্ট্রিট জার্নাল একটি স্বাধীন, অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী অনলাইন নিউজ পোর্টাল। এই প্ল্যাটফর্ম মূলত অর্থনীতি, ব্যাংকিং, পুঁজিবাজার, ব্যবসা-বাণিজ্য, করপোরেট গভর্ন্যান্স ও নীতিনির্ধারণ–সংক্রান্ত রিপোর্ট প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের সাংবাদিকতার মূল ভিত্তি হলো সত্য, তথ্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও জনস্বার্থ।
১. স্বাধীনতা ও নিরপেক্ষতা
ঢাকা স্ট্রিট জার্নাল যে কোনো রাজনৈতিক দল, ব্যবসায়িক গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের প্রভাবমুক্ত। সম্পাদকীয় সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তথ্য, প্রাসঙ্গিকতা ও জনস্বার্থের ভিত্তিতে নেওয়া হয়।
বিজ্ঞাপন বা স্পনসরশিপ কখনোই সম্পাদকীয় কনটেন্টকে প্রভাবিত করে না।
২.তথ্যের সত্যতা ও যাচাই
প্রতিটি সংবাদ ও প্রতিবেদন প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই করা হয়। একাধিক নির্ভরযোগ্য সূত্র, নথি, ডেটা ও পরিসংখ্যানের ভিত্তিতে রিপোর্ট প্রস্তুত করা হয়। ভুল তথ্য শনাক্ত হলে দ্রুত সংশোধনী বা ব্যাখ্যা প্রকাশ করা হয়।
৩.অনুসন্ধানী সাংবাদিকতা
অর্থনৈতিক অনিয়ম, দুর্নীতি, নীতিগত ব্যর্থতা ও প্রাতিষ্ঠানিক ঝুঁকি অনুসন্ধান করা আমাদের মূল দায়িত্ব। অনুসন্ধানী রিপোর্টে প্রমাণভিত্তিক তথ্য ছাড়া কোনো অভিযোগ প্রকাশ করা হয় না।
৪. ন্যায়সংগত ও ভারসাম্যপূর্ণ কভারেজ
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়।
প্রতিটি রিপোর্টে ভিন্নমত ও প্রাসঙ্গিক প্রেক্ষাপট তুলে ধরা হয়।
৫. উৎসের গোপনীয়তা
যেসব সূত্র পরিচয় প্রকাশ করতে চান না, তাদের পরিচয় সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে সংরক্ষণ করা হয়।
উৎসের সম্মতি ছাড়া কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয় না।
৭. পাঠকের মতামত ও সংশোধন
পাঠকের অভিযোগ, মন্তব্য ও পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করা হয়।
নীতি লঙ্ঘন প্রমাণিত হলে সংশ্লিষ্ট কনটেন্ট সংশোধন বা অপসারণ করা হতে পারে।