বিশৃঙ্খলায় জড়িতদের শাস্তি দেবে কেন্দ্রীয় ব্যাংক

ডিএসজে কোলাজ
ডিএসজে কোলাজ

বাংলাদেশ ব্যাংকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ‘মব’ বা বিশৃঙ্খলার সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানান।

নতুন গভর্নর মোস্তাকুর রহমান দায়িত্ব গ্রহণের পর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে ওই বৈঠকের সিদ্ধান্ত জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নতুন গভর্নর সাফ জানিয়েছেন যে তিনি কেন্দ্রীয় ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করবেন। বুধবারের বিশৃঙ্খলায় যেসব কর্মকর্তা জড়িত ছিলেন, এইচআর পলিসি বা মানবসম্পদ নীতিমালা অনুযায়ী তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই প্রতিষ্ঠানে কোনো ‘মব কালচার’ বরদাশত করা হবে না।

প্রতিষ্ঠানের অভ্যন্তরে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে গভর্নর কয়েকটি বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হবে পুরোপুরি বৈষম্যহীন ও নিয়মভিত্তিক। কাজের গতি বাড়াতে ‘ডেলিগেশন অব অথরিটি’ বা ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব ও ক্ষমতা বাড়ানো হবে।

উল্লেখ্য, বুধবার দুপুর ৩টার দিকে গভর্নরের উপস্থিতিতেই তাঁর উপদেষ্টা আহসান উল্লাহকে হেনস্তা করে বের করে দেওয়া হয়। অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলামের নেতৃত্বে প্রায় ৩০ জন কর্মকর্তা এই মব তৈরিতে অংশ নেন বলে জানা গেছে। এছাড়া ওই দিন সকালে গভর্নরের পদত্যাগের দাবিতে একাংশ কর্মকর্তা বিক্ষোভও করেছিলেন।

Share this article

আপনারা চাইলে কাস্টম বিজ্ঞাপন এইখানে দিতে পারেন
বিজ্ঞাপনের ছবি বা ভিডিও সাইজ ৩৩৬x২৮০ পিক্সাল হতে হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top