পাটচাষীদের স্বার্থ রক্ষায় কঠোর হবে সরকার

ছবি: পিআইডি
ছবি: পিআইডি

বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক করছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

ছবি: পিআইডি

চলতি মৌসুমে মানসম্মত পাটবীজের সংকট হবে না মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, চলতি মৌসুমে মানসম্মত পাটবীজের সংকট দূর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে, বীজের সংকট হবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ সব কথা বলেন।

রোববার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. কামাল হোসেনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রপ্তানিকারকেরা উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে জানিয়েছেন, কাঁচা পাট রপ্তানি হওয়ার কারণে বাজারকে অস্থিতিশীল করতে অনেকেই অবৈধভাবে মজুতদারি শুরু করেছেন। এতে করে প্রতিনিয়ত পাটের দাম বেড়েই চলেছে। এর ফলে কৃষকেরা উপকৃত হচ্ছেন না বরং মজুতদারেরা লাভবান হচ্ছেন।

তারা উপদেষ্টাকে আরো জানান, মজুতদারেরা পাটের বাজারে বিশৃঙ্খলা তৈরি করছেন। এই অবৈধ মজুতদারি রোধ না করা গেলে প্রকৃত পাটচাষী ও পাট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত সবাই ক্ষতিগ্রস্ত হবেন। উপদেষ্টা বলেন, “পাটের অবৈধ মজুতদারি প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। খুব শিগগিরই পাট উৎপাদন বেশি হয়, এমন চার জেলায় মজুতদারি প্রতিরোধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।”

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস প্রামাণিক, ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন, বোর্ড ডিরেক্টর মোহাম্মদ শাহজাহান এবং হেলাল আহমেদ।

Share this article

আপনারা চাইলে কাস্টম বিজ্ঞাপন এইখানে দিতে পারেন
বিজ্ঞাপনের ছবি বা ভিডিও সাইজ ৩৩৬x২৮০ পিক্সাল হতে হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top